বার্তা পরিবেশকঃ
রোজা বা সাওমের মূল তাৎপর্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাকওয়া বা খোদাভীতি অর্জন এবং আত্মশুদ্ধি। ইসলামের মূল পাঁচটি স্তম্ভের তৃতীয়টি হলো রমজানের রোজা। এটি শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতির মাধ্যম। রোজা ধৈর্য ও সহানুভূতি শিক্ষা দেয়। কুরআন নাযিলের মাস হিসেবেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র মাহে রমজানের সম্মানার্থে ঈদগাঁওতে আয়োজিত রেলী পূর্ব আলোচনায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
ঈদগাঁও প্রেস ক্লাবের আয়োজনে ও ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের অংশগ্রহণে রমজানের পবিত্রতা রক্ষায় ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বাজারের শাপলা চত্বরে অনুষ্ঠিত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন ঈদগাঁও প্রেস ক্লাব ও ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম। সংগঠন দুইটির সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, ঈদগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি হাফেজ মোঃ তৈয়ব জালাল, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম বিএসসি, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জেলা সভাপতি নুরুল আমিন হেলালী, রামু উপজেলার সাংবাদিক কামাল শিশির, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বশিরুজ্জামান, দৈনিক সকালের কক্সবাজারের সহ-সম্পাদক প্রবাসী শামসুল আলম, বৃহত্তর ঈদগাঁও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা ও সংখ্যালঘু প্রতিনিধি চন্দন পাল বাবু, জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা শাখার সদস্য হোসাইন শরিফ প্রমুখ।
রেলী ও আলোচনা পর্বে উপস্থিত ছিলেন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল হক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা হেলালী, ঈদগাঁও ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার কাজী নুরুল আলম, জালালাবাদ ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার কাজী মুহিবুল্লাহ নিজামি, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন। ঈদগাঁও প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে ছিলেন এম, শফিউল আলম আজাদ, সুশাসনের জন্য নাগরিক- সুজনের পক্ষে ছিলেন সাংবাদিক এম, আবু হেনা সাগর, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে ছিলেন এম, ছরওয়ার সিফা ও নাছির উদ্দিন পিন্টু, ঈদগাঁও অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক পরিষদের পক্ষে ছিলেন আজিজুর রহমান রাজু, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ঈদগাঁও উপজেলা শাখার পক্ষে ছিলেন সাংবাদিক সায়মন সরওয়ার কায়েম, ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের পক্ষে ছিলেন সংবাদ কর্মী নুরুল আজিম মিন্টু, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রতিনিধি সেলিম আহমেদ, জাতীয়তাবাদী দল-বিএনপি নেতা আবদুস সালাম, রেমিট্যান্স যোদ্ধা ছৈয়দ ওমর, রিয়াদ চৌধুরী সহ অনেকে।
রেলীটি ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে হাইস্কুল গেটে গিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।
বক্তারা পবিত্র রমজানে দিনের বেলায় হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান বন্ধ রাখা, নিত্য পণ্যের দাম কমানো, অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকা, ব্যবসায়ীদের সিন্ডিকেট বাজি বন্ধ করাসহ পবিত্র রমজানের শিক্ষার আলোকে ধর্মপ্রাণ মুসলমানদের জীবন গড়ার আহ্বান জানান।
রেলীতে বিভিন্ন ধরনের স্লোগান দেন আজিজুর রহমান রাজু। উল্লেখযোগ্য স্লোগানের মধ্যে ছিল আহলান, সাহলান, পবিত্র মাহে রমজান, রমজানে শ্রমিক ছাঁটাই, বন্ধ কর করতে হবে, হোটেল শ্রমিকদের বকেয়া বেতন, দিতে হবে দিয়ে দাও, আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো, খোশ আমদেদ, মাহে রমজান, মাহে রমজান দিচ্ছে ডাক, সুদ, ঘুষ নিপাত যাক, সংযম ও ত্যাগের মহিমায়, রমজান আসুক সবার হৃদয়ে, রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি আর সততার দিক্ষা, পবিত্র মাহে রমজান, সম্মান জানায় সব মুসলমান, গুনাহ ছেড়ে নেকি করি, রমজানের মর্যাদা রক্ষা করি প্রভৃতি।