মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

তাড়াশে সার-কীটনাশক দোকানে দুর্র্ধর্ষ চুরি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ২৭৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশে সার ও কীটনাশক দোকানে দুর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের পিছনের গেট ভেঙ্গে কীটনাশক, মাছের খাদ্য, মোবাইলের লোড, বিকাশের নগদ টাকা নিয়ে যায়। এতে ওই দোকানদারের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট বাজার এলাকায় মেসার্স হাফিজ কৃষি ট্রেডার্সে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক।

এ ঘটনায় মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তোভোগী মো. হাফিজুর রহমান।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দোকানের সিসি ক্যামেরা ফুটেজ দেখা যায় চোরের দল গত সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে মুখে গামছা বেঁধে দোকানের পিছনের দরজা ভেঙে বাঁশের সেলিং সরিয়ে মূল দোকানে ঢুকে দোকানে থাকা, বিভিন্ন নামীদামী কোম্পানির কীটনাশক, মাছের ওষুধ, বিকাশ ও নগদের টাকাসহ প্রায় ১০ দশ লক্ষ টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে। আশা করছি অচিরেই এ ঘটনার জড়িত সবাই আটক করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর