বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

ঈদে টেলিভিশনের পর্দায় আসছে ‘হাওয়া’

অনলাইন ডেস্ক: / ২২৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

বড় পর্দায় সাড়া ফেলা ‘হাওয়া’ প্রথমবারের মতো আসছে টেলিভিশনের পর্দায়। আসন্ন ঈদে দর্শকরা চলচ্চিত্রটি দেখতে পাবেন মাছরাঙা টেলিভিশনে। মাছরাঙা টেলিভিশনের ঈদের অনুষ্ঠানসূচিতে থাকছে তরুণ নির্মাতা মেজবাউর রহমান সুমন ও চঞ্চল চৌধুরী অভিনীত দুই বছর আগে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্রটি।

দর্শকদের জন্য ঈদুল ফিতরের বিশেষ উপহার হিসেবে তিন দিন এ ছবি প্রচার করবে স্টেশনটি। ঈদের দিন, ঈদের তৃতীয় ও পঞ্চম দিন দুপুর আড়াইটায় প্রচারিত হবে ছবিটি। ‘হাওয়া’ চলচ্চিত্রটির গল্প এগিয়েছে মাঝসমুদ্রে বিভিন্ন ঘটনার ঘাত-প্রতিঘাতে গন্তব্যহীন হয়ে পড়া একটি ফিশিং ট্রলারের আট মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে।
এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সুমন আনোয়ার ও সোহেল মণ্ডলের মত শিল্পীরা। তবে সবাইকে ছাপিয়ে ‘হাওয়া’র রহস্য এগিয়েছে অভিনেত্রী নাজিফা তুষিকে ঘিরে।

২০২২ সালে মুক্তি পাওয়া ছবিটি ব্যবসায়িক সফলতার পাশাপাশি ব্যাপক প্রশংসা পায়। দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি বিদেশেও দর্শকদের ব্যাপক সাড়া পায় এটি। ছবিটি দেখার জন্য দর্শকদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মত। এ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটিও বেশ জনপ্রিয়তা পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর