মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

সিরাজগঞ্জে চোর চক্রের ৪ সদস্য আটক, চুরির মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ২৪১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জ শহরের আল হামড়া আবাসিক হোটেল থেকে সংঘবদ্ধ চোর চক্রের ৪ জন সদস্যসহ চোরাই মালামাল ও চুরির সরঞ্জাম উদ্ধার করেছেন পুলিশ।


শুক্রবার (৫ এপ্রিল) সকালে এক প্রেস ব্রিফিং এ এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজুওয়ান ইসলাম।


আটকৃতরা হলেন, মাদারীপর জেলার পুনিয়া গ্রামের শাহজানহান আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৫২), ইব্রাহিম হাওলাদারের ছেলে মোঃ আতিয়ার রহমান (৪০), গুরুয়াপাড়া গ্রামের মৃত ইউসুফ ব্যাপারীর ছেলে মোঃ রফিক ব্যাপারী (৩৭),ঝিনাইদহ জেলার বিত্তিরাণী নগর ঘোষপাড়ার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সাধন কুমার বিশ্বাস (৪৫)।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সাড়ে ৮ টার দিকে স্টেশন রোডের আল হামড়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই ৪জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, শহরের বিভিন্ন বাসা ও দোকানে চুরি করার জন্য চোর দল ওই আবাসিক হোটেলে অবস্থান করে। আটক আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সিরাজগঞ্জ শহরের সুবিধাজনক বাসা বাড়ী বা দোকান থেকে চুরি করার জন্য দলভূক্ত হয়ে অবস্থান করছিল। আসামীরা আরো বলেন, তাদেরকে যেন কেহ সন্দেহ না করে তার জন্য শহরের অনুন্নতমানের হোটেলে অবস্থান করে এবং চুরি কার্য শেষ করে।

আটককৃত আসামী ও আলামতসহ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর