মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা’র ঈদ উপহার পেয়ে খুশি কাজিপুরের অনাথ শিশুরা

মোঃ শফিকুল ইসলাম, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৪২০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪


“জাস্টিস ফর অল’ স্লোগান কে ধারণ করে সিরাজগঞ্জের কাজিপুরে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার উদ্যোগে কাজিপুুর উপজেলার ৪ টি এতিমখানার প্রায় দুই শতাধিক অনাথ শিশুদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১০ এপ্রিল সকালে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার আয়োজনে কাজিপুর আহমেদ আলী এতিম খানায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সংসদ লায়ন প্রকৌশলী তানভির শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার মো: সোহরাব হোসেন, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন,৯৫ অ্যাসোসিয়েশন কাজিপুর এর সভাপতি লায়ন জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক লায়ন প্রকৌশলী মোশাররফ হোসেন প্রমুখ।অত্র ক্লাবের সভাপতি বাংলাদেশের ব্যাংকের উপপরিচালক মো: শাহিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা’র চার্টার প্রেসিডেন্ট লায়ন মাসউদ করিম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র এতিম খানা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম চৌধুরী, লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা’র সদস্য লায়ন মো: হাসানুর রহমান মনি, লায়ন মনিরুজ্জামান ইউএস বাংলা, লায়ন মোহাম্মদ আলী জিন্নাহ, লায়ন জাহাঙ্গীর আলম তারেক মাস্টার। বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে লাচ্চা এক প্যাকেট,সেমাই এক প্যাকেট,গুড়ো দুধ এক প্যাকেট,সুজি এক প্যাকেট,চিপস এক প্যাকেট,লবণ আধা কেজি, চিনি আধা কেজি ও তৈল আধা লিটার । এ সমস্ত উপহার সামগ্রী পেয়ে খুশি কাজিপুরের দুইশোর অধিক এতিম খানার শিশুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর