বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

এনজিওর ১৩ হাজার টাকা ঋণের দায়ে শিশু সন্তান রেখে ঈদের আগের দিন কারাগারে গেলেন মা

নিজস্ব প্রতিবেদক / ২৮৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪


২বছর পূর্বে বেসরকারি সংস্থা উদ্দীপন এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন খালেদা পারভীন। প্রায় ২০ হাজার টাকা কিস্তি পরিশোধ করে অভাব অনটনের সংসার চালানোর জন্য ৬মাস পূর্বে স্বামীসহ ঢাকার পোশাক কারখানায় চাকরি নেয় খালেদা। এদিকে ১৩ হাজার টাকা ঋণ তুলতে আদালতে মামলা দায়ের উদ্দীপন এনজি। ঢাকায় গার্মেন্টেসে থাকার কারনে আদালতে মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানা না খালেদা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (৯ এপ্রিল) গ্রামের বাড়ি ফেরেন খালেদা। (১০এপ্রিল) বুধবার সকাল ১১টার দিকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে উল্লাপাড়া থানা পুলিশ। বিজ্ঞ আদালতে খালেদাকে কারাগারে প্রেরন করেন।
বুধবার (১০ এপ্রিল) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর দমদমা গ্রামে ঘটনাটি ঘটে।
খালেদা আদালতে যাওয়ার সময় শিশুকন্যা ফাতেমাকে রেখে পুলিশের গাড়িতে ওঠার সময় মা-মেয়ের কান্নায় এক হৃদয় বিদারক করুন দৃশ্য দেখা যায়।

তথ্যানুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর দমদমা গ্রামে খালেদা (৩৫) পারভীনের স্বামী ইব্রাহিম দিনমজুর। অভাবের সংসারে ৪ মেয়ের মধ্যে দুজনকে ইতিমধ্য বিয়ে দিয়েছে। একজন মেয়ে দশম শ্রেণিতে পড়ে। সবার ছোট মেয়ে ফাতেমা ৮বছর। ২বছর পূর্বে উদ্দীপন নামে একটি এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন খালেদা। অভাবের কারণে সময়মতো ঋণের কিস্তিও পরিশোধ করতে পারেনি।
তবে বেশ কয়েকটি কিস্তিতে প্রায় ২০ হাজার টাকা পরিশোধ করেছে। বর্তমানে সুদ-আসল মিলে ১৩/১৪ হাজার টাকা পেত উদ্দীপন সংস্থাটি। ঋণের ১৩হাজার টাকা তুলে উদ্দীপন এনজিও খালেদার বিরুদ্ধে আদালতে মামলা করেছে। আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাও হয়। তবে ১৩হাজার টাকার জন্য আদালতে মামলা ও গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানত না খালেদা ও তার স্বামী।

বেসরকারি সংস্থা উদ্দীপনের সিরাজগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন, ঋণ নেওয়ার সময় অফিসে এসে ভালো ব্যবহার করেন গ্রাহকরা। কিন্তু সময়মতো কিস্তি পরিশোধ করেন না। ঋণের টাকা তুলতে খালেদার বিরুদ্ধে বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেছি। গ্রেফতারি পরোয়ানাও হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খালেদা পারভীনের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর