রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, দেশের মানুষ আজ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায় এবং গণতন্ত্রের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চায়। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই জনগণের সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে। ইনশাআল্লাহ, এই নির্বাচনের মধ্য দিয়েই দেশ আবার সঠিক পথে ফিরে আসবে।
তিনি গতকাল বুধবার বিকেলে পশ্চিম গুজরা ইউনিয়নের বিভিন্ন স্থানে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।
পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হালিম, উত্তর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী এবং রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমেদ।
কাগতিয়া বাজার মাঠে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, মিরধারপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মুহাম্মদ এনাম উল্লাহ এবং বধুমুন্সিপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আবুল হোসেন।
এসব সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, বশির উদ্দিন চৌধুরী, রাউজান উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি ফরিদুল ইসলাম মাহমুদ, আজম আলী, সাইয়েফ তারেক, ওসমান, হারুন উর রশিদ সিকদার, আবদুর রশিদ ঘড়ি, ইলিয়াস সওদাগর, নেছার উদ্দিন, যুবদল নেতা ইয়াকুব বাদশা, আবদুল কাদের, মোরশেদুল আলম, আমির আলী, সৈয়দ শহীদুল ইসলাম, সালাউদ্দিন বাপ্পী, লোকমান হোসেন মেম্বার, সেলিম ছিদ্দিকী, মোহাম্মদ মুবিন, আজগর হোসেন, নুরুন নবী, শওকত হোসেন ফারুকী, মোহরম তাহের, জাহানারা বেগম মেম্বার, ইলিয়াস, আমিন ফারুকী, ওসমান চৌধুরী, আমজাদ হোসেন, নেজাম উদ্দিন, ইস্কান্দার হোসেন, আতিক উল্লাহ, নুর মোহাম্মদ, হোসেন সওদাগর, রবিউল হোসেন, নজরুল ইসলাম, রেজাউল করিম, জাহেদুল ইসলাম, আরিফ, মুসলিম উদ্দিন, ফারুক হোসেন, মোহাম্মদ শরীফ প্রমুখ। এর আগে পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি নেতা মরহুম আলহাজ জাগের আহমদ মেম্বারের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।