মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

উত্তেজনার মধ্যেই ইসরায়েলি জাহাজ জব্দ করল ইরান

অনলাইন ডেস্ক: / ২৯৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

উত্তেজনার মধ্যেই ইসরায়েলি জাহাজ জব্দ করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড হরমুজ প্রণালীর কাছে ওই জাহাজ জব্দ করে।

গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইরানি কমান্ডোরা শনিবার হেলিকপ্টারযোগে হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজে অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাস প্রাঙ্গণে হামলা হয়। ওই হামলায় ইরান রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডারসহ সাত কর্মকর্তা নিহত হন। এ হামলার ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। যদিও ইসরায়েল ওই হামলার দায় স্বীকার করেনি, তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে।

 

মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, খুব শিগগিরই ইসরায়েলে হামলা চালাবে ইরান। বৃহস্পতিবার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়- ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা হতে পারে। 

এরই মধ্যে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা শুরু করে দিয়েছে। এর মধ্যেই ইসরায়েলি জাহাজ জব্দের কথা প্রকাশ্যে এল। 

সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর