রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

‘জায়েদ খান বিড়ির মতো সবাই শুধু টানতে চায়’

অনলাইন ডেস্ক: / ২৭১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন তরুণ-তরুণী থেকে শুরু করে বয়সোর্ধ্বরা। এর মধ্যে ছবি দেখা শেষে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গেছে এক নারী ভক্তকে।

যিনি নিজেকে জায়েদ খানের অনেক বড় ভক্ত বলে দাবি করেছেন। একইসঙ্গে এই নায়ককে বাংলার সালমান খান বলেও মন্তব্য করেছেন।

সিনেমা দেখে বের হয়ে ঈদে নায়কের ‘বিড়ি’ গানের মিউজিক ভিডিওর ট্রলকারীদেরও একহাত নেন ওই নারী। পাশাপাশি নায়কের ক্যারিয়ারের শুরু থেকেই তার সিনেমা দেখে বলে জানান।

শুক্রবার (১২ এপ্রিল) ব্লকবাস্টার সিনেমাসে তিনি বলেন, যারা জায়েদের বিড়ি গান নিয়ে ট্রল করছেন তাদের বলতে চাই, বিড়ি খাইলে হয় ক্যানসার এটা শুধু গান না, একটি সামাজিক বার্তা। বিড়ির খারাপ দিক নিয়েই এই গান।

জায়েদের ওই ভক্ত আরও বলেন, জায়েদ খানের বিয়ে হলে কান্নাকাটি করব। তবে তার বিয়েতে নাচানাচিও করার ইচ্ছা আছে। জায়েদের প্রতি উৎসবে সিনেমা মুক্তি দেওয়া প্রয়োজন। জায়েদ খান আসলে বিড়ির মতো, সবাই শুধু টানতে চায়। তার অনেকগুলো বডি গার্ড নিয়ে বুক টান করে হেঁটে চলা দেখতেও ভালো লাগে। তিনি আমার স্বপ্নের পুরুষ।

‘সোনার চর’ পরিচালনা করেছেন জাহিদ হাসান। এতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ একযুগ পর ঈদে মুক্তির পেল জায়েদের কোনো সিনেমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর