বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

৬০ বছর বয়সে সেরা সুন্দরীর খেতাব জিতলেন তিনি

রিপোর্টারের নাম / ৩২৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

৬০ বছর বয়সে সেরা সুন্দরীর খেতাব জিতে ইতিহাস তৈরি করলেন আর্জেন্টাইন নারী আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ। গত বুধবার তিনি বুয়েনস এইরেস প্রদেশের মিস ইউনিভার্স খেতাব জিতেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুয়েনস এইরেসের লা প্লাটার বাসিন্দা আলেজান্দ্রা। তিনি পেশায় একজন সাংবাদিক ও আইনজীবী।

আলেজান্দ্রাই প্রথম নারী যিনি এই বয়সে সেরা সুন্দরীর খেতাব জিতলেন। মার্জিত ভাব, লাবণ্য এবং নজরকাড়া হাসিতে তিনি বিচারক এবং দর্শক উভয়কেই বিমোহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আলেজান্দ্রা জানান, তিনি আগামী মাসে শুরু হতে যাওয়া মিস ইউনিভার্স আর্জেন্টিনা প্রতিযোগিতায় অংশ নেবেন। এ ছাড়া এ বছরের সেপ্টেম্বরে মেক্সিকোতে হতে যাওয়ায় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আর্জেন্টিনার হয়ে অংশ নিতে চান আলেজান্দ্রা।

সেরা সুন্দরীর খেতাব জেতার প্রসঙ্গে আলেজান্দ্রা বলেন, ‘আমি সৌন্দর্য প্রতিযোগিতায় এই নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরে রোমাঞ্চিত। কারণ আমরা একটি নতুন অধ্যায় উন্মোচন করেছি।’

গত বছর মিস ইউনিভার্স কর্তৃপক্ষ জানায়, তারা প্রতিযোগীদের ক্ষেত্রে বয়সের সীমা রাখবে না। এর আগে, ১৮ থেকে ২৮ বছর বয়সী তরুণীরাই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর