বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সিরাজগঞ্জ শহরে পুলিশের নাম ভাঙ্গিয়ে দুই যুবকের চাঁদাবাজী

রিপোর্টারের নাম / ৩৫৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪


অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীদের পুলিশ সুপার বরাবর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি ও কালীবাড়ী এলাকায় পুলিশের নাম ভাঙ্গিয়ে দুই চাঁদাবাজের চাঁদাবাজি ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় ব্যবসায়ীরা। বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবী, দোকান থেকে টাকা-পয়সা লুটপাট ও দোকান ভাঙচুরের অভিযোগও রয়েছে দুই চাঁদাবাজের বিরুদ্ধে। দুই সন্ত্রাসী যুবকের চাঁদাবাজী ও হুমকিতে অতিষ্ঠ হয়ে শতাধিক ব্যবসায়ী ও ডাক্তারসহ স্থানীয়রা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে। ব্যবসায়ীরা অবিলম্বে দুজনক গ্রেফতারের দাবী জানিয়েছেন। অভিযুক্তরা হলো-পাবনা জেলার বেড়া পৌরসভার ভাঙ্গাবাড়িয়া এলাকার আব্দুল হামিদ সাচ্চুর ছেলে ও বর্তমান জিএম হিলালী রোড, মান্নান এমপির বাড়ীর মোড় সংলগ্ন আব্দুল মালেক ও হিলালী রোডের খুড়ি জুড়ানের ছেলে হেলাল উদ্দিন (৪৪)।

 


অভিযোগপত্রে ব্যবসায়ীরা উল্লেখ করেছেন, সন্ত্রাসী আব্দুল মালেক ও হেলাল উদ্দিনসহ অজ্ঞাত নামা ১০/১২ জন চাঁদাবাজ মিলে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে সার্বক্ষনিক চাঁদা দাবীসহ তাদের বিভিন্ন প্রকার হুমকি-ধামকিসহ নানা ধরনের অত্যাচার করছেন। এছাড়াও পুলিশের নাম ভাঙ্গিয়ে দোকানদারদের কাছে চাঁদা তুলছে। কিছু বললে মারপিটও করা হচ্ছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অচেনা লোক নিয়ে এসে সরকারি উচ্চ পদস্থ জায়গায় চাকুরি দেওয়ার কথা বলে টাকা পয়সা নিয়ে লোকজনদের হয়রানী করে। ব্যবসায়ীরা এসব চাঁদাবাজদের দোকান থেকে বের হতে বললে ব্যবসা বন্ধ করার হুমকিসহ দোকান-পাট ভাংচুর ও অর্থ লুটপাট করে নিয়ে যায়। এরকম কর্মকান্ডের কারনে ব্যবসায়ীরা অতিষ্ঠত হয়ে ওঠেছে। ব্যবসায়ীদের দুই সন্ত্রাসীর গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর