বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

উপজেলা পরিষদ নির্বাচন বেলকুচির জনপ্রতিনিধিরা দোয়াত কলম প্রতিককে জয়ী করতে একাট্টা

নিজস্ব প্রতিবেদক / ২৪৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪


৬ষ্ঠ উপজেলার প্রথম ধাপের নির্বাচনের আর সপ্তাহ খানেক বাকি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চায়ের স্টল থেকে শুরু করে বাড়ির অভ্যন্তরসহ সর্বস্তরেই চলছে তুমুল আলোচনা। প্রার্থীরা ভোটারদের সঙ্গে করছেন সার্বক্ষণিক যোগাযোগ। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রার্থীদের পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে। সব মিলিয়ে জমে উঠেছে এ নির্বাচন।

এ নির্বাচনে বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতিকের প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। তার পক্ষে একাট্টা হয়ে কাজ করছেন বেলকুচি উপজেলার সকল ইউপি চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা।

মঙ্গলবার সকালে শেরনগর স্কুল মাঠে সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলামের আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় এ ঘোষনা দেন ৬ ইউপি ও পৌরসভার জনপ্রতিনিধিরা। সভায় সভাপতিত্ব করেন বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা।

প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এনায়েতপুর থানা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আব্দুল আলীম মন্ডল। বিশেষ অতিথি মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের হোসেন মন্ডল। প্রধান বক্তা ছিলেন বেলকুচি উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম।

এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, সদর ইউপি চেয়ারম্যান মির্জা সোলাইমান, রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, ধুকুরিয়াবেড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া ও পৌরসভার কাউন্সিলর জুলফিকার মাহমুদ শিপন, মোন্নাফ মোল্লা, তারেক, ফজল, ইসমাইল, শহিদুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর