মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

‘মিল্টন সমাদ্দার নিজেই মৃত্যুর জাল সনদ তৈরি করতেন’

অনলাইন ডেস্ক: / ২২১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এ বিষয়ে বলেন, মিল্টন সমাদ্দারকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে অজস্র অভিযোগ। তার বাড়ি বরিশালের উজিরপুরে। তিনি তার বাবাকে পেটানোর কারণে এলাকাবাসী তাকে এলাকাছাড়া করে। এরপর ঢাকায় চলে আসেন।

বুধবার (১ মে) রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, মিল্টন ঢাকায় এসে শাহবাগের ফার্মেসিতে কাজ করেন। সেখানে ওষুধ চুরি করে ব্রিক্রির কারণে মিল্টনকে বের করে দেওয়া হয়। এরপর একজন নার্সকে বিয়ে করেন। বিয়ের পর ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ স্থাপনের জন্য স্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করেন।

‘বেশিরভাগ লাশ মিল্টন রাতে দাফন করেন। তাকে জিজ্ঞাসা করা হলো রাতে লাশ কেন দাফন করেন? মিল্টন উত্তরে জানান, রাতে লাশ দাফন না করলে মানুষ তাকে প্রশ্ন করেন।’

হারুন অর রশীদ বলেন, ৩০-৩৫ লাখ টাকা মিল্টন মাসে খরচ করেন কিন্তু বৃদ্ধাশ্রমে বৃদ্ধদের সেবা দেন না বলে অভিযোগ উঠেছে। এমনকি মৃত্যু সনদ তিনি নিজ হাতে জাল করে লেখেন বলে মিডিয়াতে স্বীকার করেছেন। ৯০০ লাশ দাফনের গরমিলের হিসাব দেখাতে পারেননি মিল্টন। তার বিরুদ্ধে অজস্র অভিযোগ।

ডিবিপ্রধান আরও বলেন, মিল্টন সমাদ্দার অপারেশন থিয়েটার থেকে রোগীদের কিডনি বিক্রি করেছেন কি না সেটিও তদন্ত করা হবে। কেন তিনি মৃত্যু সনদ জাল করলেন, সবকিছু তদন্ত করে জানাবো। মামলা রুজু হওয়ার পর, তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

এদিকে সম্প্রতি মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর