মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

রকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ

অনলাইন ডেস্ক: / ২৪৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

বিশ্ববিখ্যাত হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। আলোচিত এ অভিনতো ও কুস্তিগির ‘দ্য রক’ নামেই বিশ্বব্যাপী পরিচিত। রেসলিংকে এক প্রকার বিদায় জানিয়ে গত দুই দশকের বেশি সময় ধরে বড় পর্দায় নিজের অ্যাকশন কারিশমা দিয়ে বুঁদ করে রেখেছেন তিনি।

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাও ডোয়াইন জনসন। তবে তার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, নতুন সিনেমা রেড ওয়ানের শ্যুটিং সেটে প্রায়ই দেরী করেন রক। এমনকি একদিন ৮ ঘণ্টাও দেরী করেছেন বলে একাধিক মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
একটি মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, অ্যামাজন স্টুডিওজ থেকে নির্মিত হচ্ছে রেড ওয়ান সিনেমাটি। সান্তা ক্লজকে নিয়ে পারিবারিক ধারার এই ছবিটি তৈরি হচ্ছে। দাবি করা হয়েছে, রক কোনোদিন পুরোদিন কাজ করেননি। ২০২২ সালের অক্টোবর থেকে গত বছর ফেব্রুয়ারি পর্যন্ত এর কাজ হয়েছে। কিন্তু তার আচরণ পেশাদার ছিল না।

সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, রকের উপস্থিতি আর এই আচরণের কারণে সিনেমার বাজেটও বেড়ে গেছে বহুগুণ। তবে রকের পক্ষ থেকে এই অভিযোগের প্রতিক্রিয়ায় এখনো কিছু জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর