মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

লাঠিতে ভর করে পুত্রবধূর সঙ্গে ভোটকেন্দ্রে এলেন ৯০ বছরের বৃদ্ধা মনি

নাটোর প্রতিনিধি: / ১৯৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৮ মে, ২০২৪


বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, আগের মতো তেমন আর চলাফেরাও করতে পারেন না। তবুও লাঠিতে ভর করে পুত্রবধূকে সঙ্গে নিয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছেন ৯০ বছর বয়সি বৃদ্ধা মনি বেওয়া।

বুধবার(৮ মে) সকাল ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ৪১ নং কাজীপুর দিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন এ বৃদ্ধা।

বৃদ্ধা মনি বেওয়া(৯০) নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ত্রিমোহনী দিয়ারপাড়া গ্রামের মৃত মহির উদ্দিন তালুকদারের স্ত্রী। তার পরিবারে দুই মেয়ে ও দুই ছেলেসহ নাতি-নাতনি রয়েছে।

৪০ বছর আগে স্বামী মহির উদ্দিন তালুকদার মারা যান। এরপর থেকে বৃদ্ধা মনি বেওয়া তার বড় ছেলের পরিবারের সঙ্গে থাকেন। জীবনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কতবার ভোট দিয়েছেন, তা বয়সের ভারে মনে নেই তার। আর এভাবে কতবারই বা ভোট দিতে পারবেন তা বলতে পারেননি ৯০ বছরের এ বৃদ্ধা।

ছেলের বৌ মোছা. ছেলেনা বেগম
বলেন, আমার শাশুড়ির বর্তমান বয়স আনুমানিক ৯০ বছর হবে। দীর্ঘ দিন ধরে আমাদের সঙ্গে রয়েছেন তিনি। আগে একা চলাফেরা করতে পারতেন, এখন বয়সের ভারে চলতে পারে না। অন্যের সাহায়্যে চলাফেরা করেন। আমি সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে এসেছি। তিনি নিজে তার ভোট দিয়েছেন। ভোট দিতে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন।

লাঠিতে ভর দিয়ে চলতে চলতে বৃদ্ধা মনি বেওয়া বলেন, ‘অনেক দিনপর ভোট দিতে আইলাম। ভোট দিয়ে অনেক ভালো লাগছে’। একা একা হাঁটতে পারি না, তাই বৌ মার সঙ্গে আইছি বাবা। এখন বাড়ি গিয়ে সুয়ে থাকুম। শরীরটা বেশি ভালা না বাবা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জীবনে অনেক বার ভোট দিছি তা মনে নাই। সামনে ভোট দিতে পারমু কি না জানি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর