রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ে পাইথন প্রোগ্রামিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৩ মে, ২০২৪


সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে পাইথন প্রোগ্রামিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।১৩ মে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের বাস্তবায়নে অত্র প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যাললের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বাকী। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মোতাহার হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মতিন, সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস, রাজু আহমেদ, তরুন কুমার ভদ্র, প্রশিক্ষক মনির হোসেন,কম্পিউটার ল্যাব অপারেটর সুমন রেজা।

উল্লেখ যে বাংলাদেশের ৩০০ টি শেখ রাসেল স্কুল অফ ফিউচার প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ২৭০০ জন শিক্ষার্থীদের কে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে পাইথন প্রোগ্রামিং বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় আওতাভুক্ত হয়েছে।যেখানে থাকছে ডিজিটাল স্মার্ট বোর্ড,শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব সহ আধুনিক সুযোগ সুবিধা। প্রতিদিন তিনটি ব্যাচে পনের দিন করে এক মাস চলবে এ প্রশিক্ষণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর