বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

এক লাফে কেজিতে ১০০ টাকা বাড়ল রসুনের দাম

অনলাইন ডেস্ক: / ২৪৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪

সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে রসুনের দাম কেজিতে বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা। সরবরাহ কমের কারণে রসুনের দাম বেড়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। রসুনের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

বুধবার সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, রসুনের দোকানগুলোতে যথেষ্ট পরিমাণ সরবরাহ রয়েছে। গত সপ্তাহে রসুন কেজি প্রতি প্রকারভেদে ১২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে প্রকারভেদে ১৮০-২২০ টাকায় বিক্রি হচ্ছে।

মাঝারি ধরনের রসুন সপ্তাহখানিক আগে বিক্রি হয়েছে ১০০ টাকা। বর্তমান দাম বেড়ে তা বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে। বড় মাপের রসুন বিক্রিয় হয়েছিল ১২০ টাকা। বর্তমানে দাম বেড়ে তা বিক্রি হচ্ছে ২২০ টাকা দরে।

হিলি বাজারে রসুন কিনতে আসা ক্রেতা ফয়সাল মাহমুদ বলেন, গত সপ্তাহে রসুনের দাম কম ছিল। আজ রসুন কিনতে এসে দেখি ১০০ টাকা কেজিপ্রতি বেশি। দাম বেশি হওয়ার কারণে এক পোয়া কিনলাম। এত দামে রসুন কিনলে আর বাজার করব কি দিয়ে।

তিনি বলেন, আমরা চাই রসুনের দাম যেন কমে আসে। সবকিছুর বাড়তি দামের কারণে সংসার চালাতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের হিমশিম খেতে হচ্ছে।

হিলি বাজারের রসুন বিক্রেতা আবু তাহের বলেন, হঠাৎ করেই রসুনের সরবরাহ কমে গেছে। দেশি রসুন দিয়েই বেশ কিছুদিন ধরে ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছিল। সরবরাহ ভালো থাকায় রসুনের দামও কম ছিল। তবে এখন ক্ষেত থেকে যেসব রসুন উঠছে এর অধিকাংশই শুকনো রসুন।

তিনি বলেন, কৃষকরা বর্তমানে রসুন বিক্রি না করে পরবর্তী সময়ে বাড়তি আয়ের আশায় সংরক্ষণ করে রাখছেন এবং মজুদ বাড়াচ্ছেন। সেই সঙ্গে মোকামগুলোয় অনেক ব্যবসায়ী রসুন মজুদ করে রাখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর