বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

বিয়ের পর আমার কাজের মান ভালো হয়েছে: সাবিলা

অনলাইন ডেস্ক: / ২৪০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২১ মে, ২০২৪

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সাবিলা নূর হয়ে ওঠেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। বিভিন্ন নাটক ও টেলিফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন অভিনেত্রী।

সম্প্রতি এ অভিনেত্রী দাবি করেছেন, বিয়ের পর তার কাজের মান আগের চেয়ে ভালো হয়েছে।

গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সাবিলা নূর বলেন, বিয়ের পরে আমার কাজের মান আগের চেয়ে ভালো হয়েছে। আগে বাবা-মা বা পরিবার থেকে উৎসাহ দিত আর এখন নেহাল আমাকে উৎসাহ দেয়। নাটকে এখন আগের তুলনায় কাজ কিছুটা কম করা হচ্ছে। এরপরও চেষ্টা করছি ভালো ও ভিন্ন গল্প নিয়ে কাজ করতে।

বড় পর্দায়ও অভিষেক ঘটেছে সাবিলার, তাও কি না ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দিয়ে। গত বছর বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ রেহানার ভূমিকায় অভিনয় করেন সাবিলা।

এরপর নতুন কোনো সিনেমায় যুক্ত হয়েছেন কি না প্রশ্নে অভিনেত্রী বলেন, হ্যাঁ, একটা সিনেমা নিয়ে কথা চলছে। হয়ত এ বছরই সেটার শুটিং শুরু হতে পারে। কোন ধরনের সিনেমার তার গল্প ও কো-আর্টিস্ট হিসেবে কে থাকবে ফাইনাল অ্যানাউন্স হওয়ার পরে তা বিস্তারিত আপনাদের জানাব।

নতুন সিনেমার বিষয়ে অভিনেত্রী বলেন, একটা সিনেমা নিয়ে আমার সঙ্গে কথা চলছে। হয়ত এ বছরই সেটার শুটিং হতে পারে। কোন ধরনের সিনেমার তার গল্প ও কো-আর্টিস্ট হিসেবে কে থাকবে ফাইনাল অ্যানাউন্স হওয়ার পরে তা বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর