মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন মুশতাক

অনলাইন ডেস্ক: / ২৩৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২২ মে, ২০২৪

আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সিনথিয়া ইসলাম তিশাকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই দম্পতি সন্তানের বাবা-মা হতে চলেছেন, এমন গুজবে সয়লাব ফেসবুক।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খন্দকার মুশতাক আহমেদ। একটি সংবাদমাধ্যমকে এ বিষয়ে তিনি বলেন, এমন কোনো খবর নেই। জীবন এগিয়ে যাচ্ছে জীবনের নিয়মে। যদি আল্লাহপাক এমন কোনো সুযোগ দেন, তাহলে সবাইকে জানাবো। যেভাবে গুজব ছড়িয়েছে, তাতে করে মাইক দিয়ে গোটা শহরকে জানাবো, ঘোড়ার গাড়ির মিছিল বের করবো।

অসম বয়সি এই দম্পতির প্রেম-বিয়ে নিয়ে আলোচনার শেষ নেই। এবার শোনা যাচ্ছে, তাদের সন্তানের খবর। ৬০ বছর বয়সী মুশতাক তিশার বাবার চেয়েও বয়সে বড়, এমনটাই দাবি। সেসব কোনো কিছুই বাঁধা হয়ে দাঁড়ায়নি তাদের সম্পর্কে।

১৮ বছরের তিশা জানান, ভালোবেসে এবং স্বেচ্ছায় তিনি বিয়ে করেছেন ৬০ বছরের মুশতাক আহমেদকে। স্বামীকে নিয়ে খুব সুখেই আছেন। বিয়ের আগে তাদের সেভাবে কেউ না চিনলেও এখন নতুনভাবে বেশ পরিচিতি লাভ করেছেন তারা।

ব্যক্তিজীবনে এক কন্যাসন্তান রয়েছে খন্দকার মুশতাকের। সেই মেয়ের সঙ্গে বন্ধুর মতো মানিয়ে নিয়েছেন তিশা।
সংবাদমাধ্যমকে তিশা জানিয়েছেন, স্বামীকে বুড়ো বলে মনে করেন না তিনি। তার স্বামীর সেই মনটা ৩৭ বছরের তরতাজা যুবকের মতো। তাই বয়সের ব্যবধান তাদের সম্পর্কে বাধা হয়ে ওঠেনি। স্বামীর অনুপ্রেরণাতেই লেখাপড়া চালিয়ে যাচ্ছেন তিশা।

অনেকেই মন্তব্য করেছেন যে টাকার জন্য বিয়ে করেছে তিশা। কিন্তু মুশতাক বলেন, ‘তিশা ভালো পরিবারের সন্তান। সে ভালোবেসে আমাকে বিয়ে করেছে। এখানে টাকা-পয়সার লোভের প্রশ্নই আসে না’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর