বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসির মৃত্যুতে ইসরায়েলের প্রতিক্রিয়া

রিপোর্টারের নাম / ২১৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২২ মে, ২০২৪

ইরানের রাষ্ট্রপতি এব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার ঠিক পরপরই রোববার ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম প্রতিক্রিয়া আসতে শুরু করে।

সোমবার ওই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়ার পর প্রেসিডেন্ট রাইসি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদোল্লাহিয়ান এবং তাদের সহযাত্রীদের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করা হলে প্রতিক্রিয়ার তীব্রতা আরও বেড়ে যায়।

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের রাষ্ট্রপতির মৃত্যু নিয়েও প্রশ্ন তুলছেন ওই দেশের নাগরিকদের কেউ কেউ। সাম্প্রতিক কালে ইরান ও ইসরায়েলের মধ্যে প্রকাশ্যে সংঘাত দেখা গিয়েছে।

প্রথমে, সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়। এরপর এর প্রতিশোধ হিসেবে গত এপ্রিল মাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের উপর হামলা চালায় ইরান।

এই সংঘাতের মাঝেই ইরানের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর আকস্মিক মৃত্যুর ঘটনায় কেউ কেউ ইসরায়েলকেও সন্দেহ করছেন।

তবে এই ঘটনায় তাদের হাত থাকার কথা অস্বীকার করে এসেছে ইসরায়েল।

বার্তা সংস্থা রয়টার্সকে প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, মি. রাইসির হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় ইসরায়েল জড়িত নয়।

তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এই প্রতিবেদনে আমরা এব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে ইসরায়েলি গণমাধ্যমের প্রকাশিত খবর এবং আমেরিকার ভূমিকা নিয়ে তোলা প্রশ্নগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর