বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সিরাজগঞ্জে পৌনে ৫ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে

নিজস্ব প্রতিবেদক: / ৩৭৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪



সিরাজগঞ্জে ৪ লাখ ৮১ হাজার ৬৭০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৫৩ হাজার ৫৪২ শিশুকে খাওয়ানো হবে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ২৮ হাজার ১২৮ জন শিশুকে খাওয়া হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডা. রামপদ রায় এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১ জুন (শনিবার) জেলার ১৫টি স্থায়ী ও ২ হাজার ১১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়াও শিশুদের টিকাদানের পাশাপাশি অভিভাবক এবং জনসাধারনের মাঝে পুষ্টি বার্তা প্রচার করা হবে।

সাংবাদিক সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডা. রিয়াজুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুস, হারুন-অর-রশিদ খান হাসান, ফেরদৌস রবিন, ইসরাইল হোসেন বাবু সহ সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর