শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৮ জন আটক ৫ লাখ জরিমানা বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৮ জন আটক, ৫ লাখ টাকা জরিমানা জামালপুর জেলার বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। সিংগাবরুনা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা তাতিহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক তাতিহাতি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক বকশীগঞ্জে প্রত্যেক শিক্ষার্থীকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ইউএনও মুরাদ হোসেন। রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি উত্তরবঙ্গে জনগণের দাবি আদায়ে ২ ঘন্টার প্রতীকী অবরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে আওয়ামী লীগের দাবি সংশ্লিষ্ট পোস্টারিং কর্মসূচি তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার

জামালপুর জেলার বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

তাড়াশ টাইমস / ৪০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জামালপুর জেলার বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।

০৮ই অক্টোবর, ২০২৬ ” আপনার চোখকে ভালবাসুন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ এস এম আলকাস আহমেদ, ডাঃ ফাতেমা তুজ জাহরা, সকল স্টাফ নার্সসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগন।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক আছিয়া খাতুন, স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আল আমিন, প্রগতির এলাকা ব্যবস্থাপক শাহানাজ পারভীন, ব্রাঞ্চ এ্যাকাউন্টস অফিসার মোঃ মোকলেছুর রহমান, ইউপিজি ব্রাঞ্চ ম্যানেজার লিলি আক্তারসহ ব্র‍্যাকের অন্যান্য সদস্যবৃন্দ।

উক্ত আলোচনা সভায় ব্র্যাকের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ে তাদের কার্যক্রম তুলে ধরেন এলাকা ব্যবস্থাপক আছিয়া খাতুন।

আলোচনা সভায় ইউএইচএ্যান্ডএফপিও মহোদয় তার বক্তব্যে চোখের যত্ন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং এনসিডি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রতিরোধ নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

তিনি বলেন চোখ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই চোখের দৃষ্টি ঠিক রাখতে প্রথমে চোখের দিকে নজর রাখতে হবে। চোখের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

বিশেষ করে শিশুদের দৃষ্টি শক্তির দিকে নজর দিতে হবে। শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে তাদের প্রতি যত্নবান হতে হবে। পাশাপাশি শিশুদের চোখের যত্ন নিতে দেশীয় ফলমূল ও পুষ্টিকর খাবার দিতে হবে।

ব্র‍্যাকের স্বাস্থ্য কর্মসূচির বিভিন্ন কার্যক্রমের তিনি ভূয়সী প্রশংসা করেন এবং সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন এবং তার বক্তব্যের মধ্য দিয়েই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং এর সহযোগিতায় কর্মসূচিটির মূল লক্ষ্য ছিল মানুষের চোখের যত্ন ও দৃষ্টি সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর