বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
আজকের শিরোনাম
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার। খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ  নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন 

মোবাইল কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক: / ২১১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

যশোরের শার্শায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে নিশিতা ইসলাম (১৩) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে নিজ ঘরের সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিশিতা ইসলাম গোপালগঞ্জ জেলার সদর থানার ৪নং ওয়ার্ড চন্দ্রদিঘলীয়া গ্রামের আবু আনসারের মেয়ে। আবু আনসার চাকরি সুবাদে বর্তমান শার্শার বাগআঁচড়ার মাহাবুব আলমের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, মেয়েটি শার্শা উপজেলায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করত। গত কয়েকদিন যাবৎ সে তার বাবা-মায়ের কাছে একটি স্মার্ট ফোন কেনার বায়না ধরে। এ দিন বিকালে মোবাইল ফোন কিনে না দেওয়ায় তার মায়ের সঙ্গে সে অভিমান করে ঘরে চলে যায়। পরে অনেক সময় ঘর থেকে বের না হওয়ায় তার মায়ের সন্দেহ হয়।

পরে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর