বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড

বিয়ে বা লিভ-ইন আমার কাছে আলাদা কিছু না : পায়েল

অনলাইন ডেস্ক: / ২৯১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

ওপার বাংলার অভিনেত্রী পায়েল সরকার। তার সমবয়সি অধিকাংশ নায়িকাই বিয়ে করেছেন। তবে ৪০ বছর বয়সী পায়েল এখনো একা। কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, বিয়ে করে বিদেশে চলে যাচ্ছেন পায়েল। বিশেষ করে যুক্তরাষ্ট্র ঘুরে আসার পর এই গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে বিষয়টি অস্বীকার করে মুখ খুললেন পায়েল। ভারতীয় একটি গণমাধ্যমে পায়েল বলেন, ‘এখনো বিয়ের ইচ্ছে হয়নি। শুনেছি, অনেকে আমাকে ‘লিভ ইনেও’ পাঠিয়েছেন। সবাইকে বলছি, বিয়ে বা লিভ-ইন আমার কাছে আলাদা কিছু না। আপনাদের ধৈর্য ধরতে হবে। সবকিছু সময় মতো জানতে পারবেন।
ক্ষোভ প্রকাশ করে এই নায়িকা আরও বলেন, নারীকেন্দ্রিক সিনেমা ‘আবার অরণ্যের দিনরাত্রি’ সাফল্যের সঙ্গে ৫০ দিন ছুঁয়ে ফেলল। সিনেমাটি মেয়েদের বন্ধুত্বের গল্প বলেছে। আমি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। আপনারা এটা নিয়ে কোনো প্রশ্ন করছেন না কেন?

যুক্তরাষ্ট্র সফরের কারণ ব্যাখ্যা করে পায়েল সরকার বলেন, নিউ ইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসব ছিল। সেখানে রেশমি মিত্র পরিচালিত ‘বড়বাবু’ সিনেমার প্রিমিয়ার হয়েছে। সিনেমাটির মুখ্য চরিত্রে আমি অভিনয় করেছি। সেরা অভিনেত্রীর সম্মাননা পেলাম। ওখানে আমার বেশ কিছু আত্মীয়, বন্ধু আছেন। তাদের সময় দিতে বাড়তি কিছু দিন সেখানে ছিলাম। ব্যস, রটনা শুরু।

এরপর পায়েলের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি বিয়ে করবেন না? জবাবে এ অভিনেত্রী বলেন, কেন করব না? অবশ্যই করব।’ পাশাপাশি এ-ও নিশ্চিত করেন, কোনো প্রবাসীকে বিয়ে করছেন না। বরং কলকাতার কোনো ছেলেকে বিয়ে করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর