বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন।

জনসেবাই একমাত্র লক্ষ্য-চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী

নিজস্ব প্রতিবেদক / ২৮০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩১ মে, ২০২৪


সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী বলেছেন, জনগনের সেবা করাই একমাত্র লক্ষ্য। আর এ লক্ষ্য বাস্তবায়ন করার জন্যই নির্বাচনে অংশগ্রহন করেছি। তিনি বলেন, ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মাধ্যমে অনেকে আগে থেকেই কামারখন্দের তৃনমুল জনগনকে চাকুরীসহ নানাভাবে সহায়তা-সহযোগিতা প্রদান করেছি। আমাদের পরিবার নানাভাবে কামারখন্দবাসীর সেবা করেছে। কামারখন্দ একটি শিল্প সম্ভাবনাময় উপজেলা হিসেবে উল্লেখ করে বলেন, কামারখন্দে হাজার হাজার শিল্প কারখানা ও তাঁত কারখানা রয়েছে। অনেক কারখানা নানা প্রতিকুলকতার কারনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ শিল্পকারখানার সমস্যাগুলো চিহ্নিত করে সচল রাখার পাশাপাশি মানুষের কর্মক্ষেত্র তৈরীর ব্যবস্থা গ্রহন করা হবে।

শুক্রবার সকাল কোনাবাড়ীসহ ভিন্ন এলাকায় প্রচার-প্রচারনাকালে তিনি বলেন, কামারখন্দের রাস্তাঘাটের উন্নয়ন করে কৃষি পণ্য সহজভাবে পরিবহনে ব্যবস্থা গ্রহন করা হবে। সামাজিক অবক্ষয়ের বিষয়গুলো চিহ্নিত করে যুবক সমাজকে কর্মমুখী হিসেবে গড়ে তুলতে ব্যক্তিগত পরিকল্পনার পাশাপাশি সরকারী সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা হবে।

তিনি বলেন, কামারখন্দবাসী এমন একজন মানুষকে নির্বাচিত করবেন যিনি তৃনমুল থেকে শুরু করে সব মানুষের সেবা করবে। সততার সাথে দায়িত্ব পালন করবে। মানুষের বিপদ আপদে পাশে থাকবে। আর এমন একজন প্রার্থী হিসেবে আমাকে বেছে নিয়েছেন। আমার পক্ষে দলমত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন। আশা করছি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র রুখে দিয়ে মোটরসাইকেল প্রতীকে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর