রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

ছিনতাইকালে বাধা, হিজড়াদের হামলায় চোখ হারালেন এসআই

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২ জুন, ২০২৪

রাজধানীর রমনা থানার পরিবাগ এলাকায় হিজরাদের হামলায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) চোখ নষ্ট হয়ে গেছে। আহত এসআইয়ের নাম মো. মোজাহিদ। গতকাল শনিবার রাত সাড়ে তিনটায় পরিবাগ এলাকায় ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রমনা থানার এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল পরিবাগ এলাকায় ডিউটি করছিলেন।

এসময় হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করেন। পুলিশ উপস্থিতি হলে হিজড়ারা পুলিশের উপর হামলা করে। একপর্যায়ে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপের পর একটি ইট এসআই মোজাহিদের চোখে গিয়ে পরে। মুজাহিদের চোখের চশমার কাচ ভেদ করে চোখে মারাত্মকভাবে আঘাত করে। এতে মোজাহিদের একটি চোখ নষ্ট হয়ে গেছে।

রমনা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, হিজড়ারা বিভিন্ন রিকশা থেকে ছিনতাই ও অনৈতিক কাজ করায় শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অংশ নেয় রমনা থানা। অভিযানের একপর্যায়ে হিজড়ারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে এসআই মিজানের একটি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হন।

তিনি আরও বলেন, এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে । আরো কয়েকটি অপারেশন লাগবে বলে তিনি জানান। এঘটনায় জড়িত তিন হিজড়াকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর