রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

সাংবাদিক রিয়াদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৪ জুন, ২০২৪



ক্রাইম রিপোর্টার আর এম সালেহ আকরাম তালুকদার ( রিয়াদ তালুকদার) এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ সকালে ( ১৫ জুন,শুক্রবার, ২০২৪)বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল ( বিসিআরসি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

বিসিআরসির সভাপতি বিশিষ্ট সাংবাদিক, গীতিকার ও অগ্রণী বার্তা পত্রিকার সম্পাদক আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা,আইন শৃঙ্খলা বাহিনীর অসাধু কর্মকর্তা, মানব পাচার চক্রের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় নিউজ করার জের হিসেবে রিয়াদ তালুকদারকে তারা বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলো।


বিভিন্ন ভাবে নির্যাতন ও হয়রানি করা হয়েছে। তিনি পরিবার নিয়ে শংকার মধ্যে আছেন। সম্প্রতি রিয়াদ তালুকদারের বিরুদ্ধে আদালতে আরো একটি হয়রানামূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, একটি চলমান মামলার তথ্য উপাত্ত চাইতে গেলে ও মামলা সম্পর্কে টেলিফোনে খোঁজখবর নিতে গেলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়।তার বিরুদ্ধে করা মিথ্যে মামলা তুলে না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাংবাদিকরা এই প্রতিবাদ সমাবেশে জানান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি( যথাক্রমে) ফারুক আহমেদ, এস এম শামসুল হুদা, মোঃ শহীদুল্লাহ প্রিন্স, প্রমুখ নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন আহমেদ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মন্জুর হোসেন ইশা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তুর্না,বাংলাদেশ মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি বাদল চৌধুরী, সমন্বয় সম্পাদক কিশোর ডি কস্তা, কার্যকরী সদস্য আনোয়ারুল ইসলাম খান, এস এম রানা, অঞ্জন রিবেরু, মো. দুলাল উদ্দিন ও মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর