বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

নকল দাঁত লাগিয়ে কোরবানির পশু বিক্রি, বিক্রেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ২৯৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৬ জুন, ২০২৪

নকল দাঁত লাগিয়ে কোরবানির পশু বিক্রির অভিযোগে পাকিস্তানের করাচি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ছাগলের মুখ থেকে এক ক্রেতা নকল দাঁত বের করছেন।

পুলিশ জানায়, অভিযুক্ত বিক্রেতা ঈদুল আজহার জন্য পশু বিক্রি করতে হায়দ্রাবাদ এবং করাচিতে আসেন। তাঁকে গুলবার্গের চৌরঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেছেন।

এআরওয়াই নিউজ জানায়, তদন্তের পর পুলিশের আরও সাতটি ছাগল জব্দ করেছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তাঁরা নকল দাঁত লাগানো পশু বিক্রি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পান। পরে ওই বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও তদন্ত চলছে।

পাকিস্তানে আগামীকাল ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটিতে গত ৭ জুন জিলহজ মাসের চাঁদ দেখা যায়। ঈদুল আজহা মুসলিমদের একটি তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব যেখানে তাঁরা পশু কোরবানি দিয়ে আল্লাহর প্রতি হজরত ইব্রাহিমের (আ.) আনুগত্যকে স্মরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর