মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা -কর্মকর্তাদের সম্পদ নিয়ে প্রকাশিত সংবাদে ক্ষোভ

রিপোর্টারের নাম / ২৮৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২১ জুন, ২০২৪

সম্প্রতি পুলিশের একাধিক সাবেক কর্মকর্তার সম্পদের বিষয়ে গণমাধ্যমে আসা খবর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা।

গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের এক সভায় অংশ নেওয়া অনেক কর্মকর্তা তাদের ক্ষোভের কথা জানান। তাদের কেউ কেউ এ ধরনের খবর প্রকাশে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন।
সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এই আলোচনার সারসংক্ষেপ জানিয়েছেন।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই সভা গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে শুরু হয়। চলে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। সভায় ২০ জনের বেশি পুলিশ কর্মকর্তা আলোচনায় অংশ নেন। ঢাকার বাইরের পুলিশ কর্মকর্তাদের কেউ কেউ অনলাইনে সভায় যুক্ত হন।

নিজের ও পরিবারের নামে জমি, বাড়ি, ফ্ল্যাটসহ জ্ঞাত আয়বহির্ভূত অস্বাভাবিক পরিমাণ সম্পত্তির মালিকানা নিয়ে কিছুদিন ধরে আলোচনায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

সম্প্রতি আলোচনায় এসেছে অবসরপ্রাপ্ত আরেক কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদ। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ছিলেন।

সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বেনজীর আহমেদ ও আছাদুজ্জামান মিয়ার সম্পদের মালিকানার বিষয়গুলো সামনে আসায় বিষয়টিকে অস্বস্তিকর মনে করছেন পুলিশের কোনো কোনো কর্মকর্তা। কেউ কেউ এটাকে বাহিনীর ভাবমূর্তির ক্ষুণ্ন হিসেবে দেখছেন। তাই এ বিষয়ে করণীয় নিয়ে গতকাল বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি বৈঠক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর