সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

রক্তাক্ত ফিলিস্তিনিকে গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

অনলাইন ডেস্ক: / ৩৬৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৩ জুন, ২০২৪

রক্তাক্ত এক ফিলিস্তিনিকে গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে ইসরায়েলের সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি বাহিনীর চলন্ত গাড়ির বনেটের ওপর রক্তাক্ত এক ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছে। খবর বিবিসির।

এদিকে, ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, আহত ফিলিস্তিনিকে এভাবে গাড়ির সামনে বেঁধে রেখে তাদের সেনারা প্রটোকল ভেঙেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

 

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে সন্দেহভাজন বলে উল্লেখ করা হয়েছে।

আহত ফিলিস্তিনি ব্যক্তির পরিবার বলেছে, তারা একটি অ্যাম্বুলেন্স খুঁজছিলেন। এ সময় সেনাবাহিনী তাকে ধরে গাড়ির বনেটের (ইঞ্জিনের ওপরের অংশ) ওপর বেঁধে রাখে। এরপর গাড়িটি চালিয়ে চলে যায়।

আহত ওই ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে আইডিএফ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তির নাম মুজাহিদ আজমি। তিনি একজন স্থানীয় বাসিন্দা।

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে ওয়াদি বুরকিন এলাকায় সন্দেহভাজনদের ধরতে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ সময় একজন সন্দেহভাজন আহত হন। প্রটোকল ভেঙে তাকে গাড়ির সামনে বেঁধে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর