রবিবার, ১০ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

নওগাঁয় বিস্কুট খেয়ে একই পরিবারের দুই কন্যা শিশুর মৃত্যু; গুরুতর অসুস্থ্য-১

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিনিধি / ১২২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১০ জুলাই, ২০২৪




নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামে বিস্কুট খেয়ে একই পরিবারের দুই বোন খাদিজা (৬) ও তাবসসুম (৮ মাস) নামে শিশু কন্যার মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।

একই সঙ্গে বিস্কুট খেয়ে মুইন ইসলাম (১৭) নামে আরও এক কিশোর অসুস্থ হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীয় রয়েছে।

মৃত খাদিজা ও তাবাসসুম দোগাছী স্কুল পাড়া গ্রামের বাসিন্দা জহুরুলের মেয়ে। অসুস্থ মুহিন একই গ্রামের পাইলটের ছেলে।

শিশুর চাচা শাহজাহান জানান, দুপুর দেড়টার দিকে খাদিজা, তাবাসসুম ও মুইন ইসলাস নামে ওই তিন শিশু বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছু পরই তারা লাগাতার বমি করতে থাকে। অসুস্থ হয়ে পড়লে দ্রুত নওগাঁ সদর হাপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ৮ মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খাদিজারও মৃত্যু হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, বিস্কুট খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় এই ঘটনা বলে চিকিৎসক ও পুলিশ ধারণা করছে। মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর