মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

সিরাজগঞ্জে চুরির ঘটনায় আসামী গ্রেফতার ও টাকা স্বর্ণালংকার উদ্ধারের দাবীতে মানববন্ধন

রাজ / ২৪৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১০ জুলাই, ২০২৪

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের সহকারী অধ্যাপক শীলা প্রাং এর বাসার গ্রিল কেটে দরজা ভেঙে দিনে দুপুরে নগদ টাকা সহ প্রায় ৩০ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনায় আসামী গ্রেফতার ও টাকার স্বর্ণালংকার উদ্ধারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১০ জুলাই ) সকাল সারে দশটায় উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের আয়োজনে মানববন্ধন হয়।


মানববন্ধনে বক্তব্যে পুলিশ প্রশাসনের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন কলেজের শিক্ষকবৃন্দ, দীর্ঘ ১৫ দিন পার হলেও পরিকল্পিত চুরির মামলার কোন অগ্রগতি আনতে পারেনি কামারখন্দ থানা পুলিশ এমন দাবি শিক্ষকবৃন্দের।

সরকারি হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ, নাসরীন ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

কলেজের শিক্ষিকা শীলা প্রামাণিকের দাবি, গত ২৬ জুন দিনে দুপুরে জামতৈল কলেজ পাড়া এলাকার ভাড়া বাসা থেকে তাঁর নগদ টাকা ও স্বর্ণসহ প্রায় ৩০ লাখ টাকার জিনিস চোর নিয়ে গেছে। কিন্তু পুলিশের আন্তরিকতার অভাবে চুরির মাল উদ্ধার ও চোর গ্রেপ্তার হচ্ছে না বলে তাঁর অভিযোগ।

এ ঘটনায় ভুক্তভোগী ওই কলেজের শিক্ষিকা গত ২৭ জুন তারিখে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগীর ওই শিক্ষিকার অভিযোগ করে বলেন, তাকে মামলার তদন্তকারী বলেছে ল্যাপটপ, মোবাইল চুরি হলে উদ্ধার হয় কিন্তু নগদ টাকা বা স্বর্ণালংকার উদ্ধার হওয়ার সম্ভবনা কম থাকে বা হয় না।

পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে শিক্ষিকা শীলা প্রামাণিক মানববন্ধনে তাঁর বক্তব্যে বলেন, আমি শিক্ষক মানুষ আমার বৃদ্ধা মা’ও অসহায় বোনের গহনা উদ্ধার করে দেন। তা না হলে সারাজীবন কাজ করেও এই মা ও স্বামী হারা বোনের ঋণ পরিশোধ করতে পারবো না। আমি ভীষণ অসহায় আপনাদের কাছে আকুল আবেদন চুরি হওয়া মালামাল উদ্ধার করে দেন।

এ মামলার তদন্তকারী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রবকে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, মানববন্ধনের বিষয়ে আমি অবগত নয়। মামলাটি তদন্তধীন। আমরা এটা নিয়ে তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
নগদ টাকা ও স্বর্ণ উদ্ধারের হওয়ার সম্ভবনা কম থাকে বা হয় না বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ম্যাডাম বিষয়টি ভুল বুঝেছে। তাকে বলেছিলাম ল্যাপটপ, মোবাইলে ট্র্যাকিং করা যায় কিন্তু স্বর্ণ তো ট্র্যাকিং করা যায় না। উদ্ধার হয় না এটা আমি বলিনি।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. আদনান মুস্তাফিজর জানান, পুলিশের পক্ষ থেকে আন্তরিকতার অভাব নেই। আমরা বিষয়টি নিয়ে আন্তরিকতার সাথে কাজ করছি এবং চোর ও চুরির মাল উদ্ধারের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর