মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে স্থানান্তর শুরু

অনলাইন ডেস্ক: / ২৯৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১০ জুলাই, ২০২৪

ইউক্রেনে স্থানান্তর শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। অত্যাধুনিক এই যুদ্ধবিমানের প্রথম ব্যাচ স্থানান্তর শুরু হয়েছে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস থেকে। ‘চলতি গ্রীষ্মেই এগুলো ইউক্রেনের আকাশে উড়বে। 

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ তথ্য জানিয়েছেন।

ব্লিংকেন ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনের সাইডলাইনে একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে বলেন, ইউক্রেনের জন্য একটি শক্তিশালী প্যাকেজ আগামী কয়েক দিনের মধ্যে উন্মোচন করা হবে, যা দেশটির ন্যাটো সদস্য হওয়ার জন্য একটি পরিষ্কার এবং শক্তিশালী সেতু তৈরি করবে।

 

ব্লিংকেন আরও বলেন, “আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা যখন কথা বলছি, তখন এফ-১৬ যুদ্ধবিমানের হস্তান্তর চলছে, ডেনমার্ক থেকে আসছে, নেদারল্যান্ডস থেকে আসছে। এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কার্যকরভাবে নিজেকে যাতে রক্ষা করতে পারে সেজন্য ওই যুদ্ধবিমানগুলো… এই গ্রীষ্মে ইউক্রেনের আকাশে উড়বে।”

ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মস্কো বসন্তে ইউক্রেনের জাতীয় পাওয়ার গ্রিডে ব্যাপক হামলা চালিয়েছে। এতে ইউক্রেনের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে বলেছিলেন, তিনি গ্রীষ্মে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সক্ষমতা দ্বিগুণ করতে চান এবং তার দেশকে রক্ষা করার জন্য কমপক্ষে সাতটি অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।

ন্যাটো সদস্যরা ইউক্রেনকে সাহায্য করার জন্য পাঁচটি অতিরিক্ত প্যাট্রিয়ট এবং অন্যান্য কৌশলগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর