বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

উল্লাপাড়ায় ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতারন

নিজস্ব প্রতিবেদক / ২৪১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া ১২শ ছাত্র-ছাত্রীদের মাঝে দুই হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে কয়েকটি প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপসী রাবেয়া বসরী এর সভাপত্বিতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে অতিথিরা বলেন, তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তনজনিত অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খড়া, প্রবলমাত্রায় ঘনঘন ঝড়বৃষ্টিসহ নানা কারণেই বিশ্বের মানুষ হুমকির মধ্যে রয়েছে। বায়ুদূষণ, শব্দদূষণ, পানিদূষণ, স্থলভাগ/মাটি দূষণের কারণে পরিবেশ দূষিত হচ্ছে। তামাক চাষ, ধূমপান, কলকারখানা ও গাড়ির ধোঁয়া পরিবেশকে দূষিত করছে। এ অবস্থায় দেশ ও দেশের মানুষকে বাঁচাতে পরিবেশ রক্ষার বিকল্প নাই। ভারসাম্যপূর্ণ সুন্দর পরিবেশই রক্ষা করতে পারে আমাদের এই সুন্দর পৃথিবীকে। দেশ ও দেশের মানুষকে দূষিত পরিবেশকে বাঁচাতে নিজ নিজ জায়গা থেকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং বেশি বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর। পাগলা বোয়ালিয়া প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, বোয়ালিয়ার ওর্য়াড মেম্বার আব্দুর রশিদ সহ অত্র প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষিকারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর