বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

২২ ঘন্টা পর বেলান নদীতে নিখোঁজ আরেকজন দিনমজুরের লাশ উদ্ধার

এস.এম.রকি, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি: / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪


প্রায় ২২ ঘন্টা পর দিনাজপুরের খানসামা উপজেলার ০৫নং ভাবকী ইউনিয়নের বেলান নদী সাঁতরে পারাপারের সময় নিখোঁজ আরেক জয়ন্ত রায় (২৫) নামে আরেক দিনমজুরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের বাঘার মোড় এলাকায় বেলান নদীতে নির্মাণাধীন রাবারড্যামের পাশ দিয়ে পারাপারের সময় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা রংপুরের ডুবুরি দলের সহায়তায় সন্ধ্যায় দক্ষিণ আগ্রা গ্রামের তরুণী রায়ের ছেলে বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্ক (৩৫) এর লাশ ও রবিবার (১৪ জুলাই) দুপুরে ঐ এলাকার জীতেন্দ্র নাথ রায়ের ছেলে জয়ন্ত রায় (২৫) এর লাশ উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীর পানিতে ডুবে নিহত দুই দিনমজুর পরিবারকে দাহকার্যের জন্য পরিবার প্রতি ২০ হাজার করে টাকা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, কৃষি শ্রমিক হিসেবে প্রায় দিনেই বেলান নদীর এই স্থান দিয়ে সাতরে নদী পারাপার হয়ে কাজ করে অনেকে। এদিন দুপুরে সাঁতরে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান এই দুই ব্যক্তি।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েম বলেন, ডুবুরী টিমের সহায়তায় শনিবার সন্ধ্যায় বঙ্ক রায় ও রবিবার দুপুরে জয়ন্ত রায়ের
লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, এমন অনাকাঙ্খিত মৃত্যু রোধে সকলের সচেতনতা অনেক জরুরী।

ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, শনিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া নিহত ব্যক্তি বঙ্ক রায়ের দাহকার্য সম্পন্ন হয়েছে এবং রবিবার দুপুরে উদ্ধার হওয়া জয়ন্ত রায়ের মরদেহ দাহকার্যের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এমনা মর্মান্তিক মৃত্যুর জন্য তিনি দু:খ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর