বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

যে কারণে ৫ দিন আগেই পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা

অনলাইন ডেস্ক / ২৬৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ১৭ আগস্টের সফর এগিয়ে আনা হয়েছে পাঁচ দিন। এবার ১২ আগস্ট পাকিস্তানের উদ্দেশে রওয়ানা হবে টাইগাররা। আগামীকাল রবিবার টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হবে।

বাংলাদেশের ক্রিকেটাররা গত কয়েক দিন ধরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করছেন। কারণ জাতীয় দলের কোচিং স্টাফরা হোটেল-বন্দী। নিরাপত্তা ঝুঁকির কারণে মাঠে যাচ্ছেন না তারা।
এ কারণেই বাংলাদেশ দলকে আগেভাগে পাকিস্তান যাওয়ার প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। সেখানে ক্রিকেটারদের অনুশীলনের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। বিসিবি সে সুযোগটাই কাজে লাগিয়ে চার দিন আগে পাকিস্তান যাচ্ছে।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে। ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর