বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন।

সরকারবিরোধী সমর্থকদের তাণ্ডব, ব্যবসায়ী ইমরান হোসেনের বাড়ি ও অফিসে ভাঙচুর, দেশ ছাড়ার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪


সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে সরকারবিরোধী সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে সহিংস তাণ্ডব চালিয়েছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার সিংহ রাগী গ্রামে এক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ইমরান হোসেন নামের এই ব্যবসায়ী ছাত্রজীবনে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে, তিনি যখন বুঝতে পারেন যে তাদের রাজনীতি লুটপাট ও আগ্রাসনের পথে পরিচালিত হচ্ছে, তখন তিনি সেই রাজনৈতিক দল থেকে সরে দাঁড়ান এবং তার ব্যবসায় মনোনিবেশ করেন।

সরকারবিরোধী সন্ত্রাসী বাহিনী তার নিরপেক্ষ অবস্থান মেনে নিতে পারেনি। সম্প্রতি তার বাড়িতে আক্রমণ চালিয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়া হয়। একই সাথে পরের দিন তার ঢাকার অফিসেও আক্রমণ করা হয় এবং তাকে জোর করে অফিস থেকে বের করে দেয়া হয়। ইমরান হোসেনকে দেশ ত্যাগ করার আল্টিমেটাম দেয়া হয়েছে, এবং তাকে হুমকি দেয়া হয়েছে যে তিনি যদি টাঙ্গাইলে ফেরেন বা তার অফিসে যান, তবে তাকে হত্যা করা হবে।

এই ঘটনার পর থেকে ইমরান হোসেন ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় প্রশাসনকে জানানো হলেও এখনো পর্যন্ত তাদের নিরাপত্তার জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর