বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

পদত্যাগ করলেন জাবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ

অনলাইন ডেস্ক: / ২২৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

সোমবার (১৯ আগস্ট) সকালে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে ইমেইলে পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগ পত্রে উপ-উপাচার্য উল্লেখ করেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়। উক্ত পদে যোগদান করার পর হতে আমি নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে এই পদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে আমি উপ-উপাচার্যের দায়িত্ব হতে পদত্যাগ করছি।’

অপরদিকে কোষাধ্যক্ষ উল্লেখ করেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ১০ আগস্ট ২০২১ তারিখে আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করা হয়। উক্ত পদে যোগদান করার পর হতে আমি নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে এই পদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে আমি ট্রেজারার পদ হতে পদত্যাগ করছি।’

এর আগে, রবিবার উপ-উপাচার্য (প্রশাসন) শেখ মনজুরুল হক ও কোষাধ্যক্ষ রাশেদা আখতারের পদত্যাগ দাবিতে তাদের অফিস কক্ষে পদবির নামফলক খুলে তালা ঝুলিয়ে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হওয়া হামলায় প্রশাসনের ব্যর্থতা ও সংশ্লিষ্ঠতার অভিযোগ তুলে এই পদত্যাগের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর