মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

ভারতের অন্ধ্র প্রদেশে ওষুধ কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭

অনলাইন ডেস্ক: / ২১৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

ভারতের অন্ধ্র প্রদেশের আনাকাপল্লি জেলায় ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এর কারণে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত নিহত হয়েছে ১৭ জন। এ ছাড়া ৩৩ জন আহত হয়েছেন, যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বুধবার দুপুরে ভয়ঙ্কর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে আচুত্যপুরমে অবস্থিত ওই ওষুধের উপাদান তৈরির কারখানায়। তবে, আরও বেশি প্রাণহানির আশঙ্কা ছিল। দুপুরের খাবারের কারণে দুর্ঘটনার সময় কারখানায় অনেক কম শ্রমিক উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ঘটনাস্থল পরিদর্শন করার কথা।

ইসায়েন্টিয়া নামের ওই প্রতিষ্ঠানের সিএফও শ্রীনিবাসা রাও কোরাডা বলেন, রাসায়নিক বেরিয়ে আসতে দেখেছিলেন কর্মীরা। এ কারণেই বিস্ফোরণ হয় বলে মনে করা হচ্ছে।

গতকাল দুপুরে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। তারপরই ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। বহু শ্রমিকের টুকরো টুকরো দেহাংশ পড়ে থাকার পাশাপাশি রক্তে ভেসে যেতে দেখা যায় কারখানাটি। তারপর একে একে শ্রমিকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এই ঘটনায় একটি উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। যদি কারও গাফিলতি খুঁজে পাওয়া যায় তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন।

জানা যাচ্ছে, এই কারখানায় ওষুধের উপাদান তৈরি করা হয়। ২০১৯ সালের এপ্রিলে ২০০ কোটি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন শুরু করেছিল কারখানাটি। স্পেশাল ইকনোমিক জোনে অবস্থিত এই কারখানা কয়েক শ শ্রমিক কাজ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর