মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

ফের একসঙ্গে শাকিব-ইধিকা

অনলাইন ডেস্ক: / ২৫১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ ছবিতে কাজ করেছিলেন কলকাতার নায়িকা ইধিকা পাল। ক্যারিয়ারের প্রথম ছবিতেই করলেন বাজিমাত। দেশ, বিদেশে ছবিটি বেশ ব্যবসা সফলও হয়েছে। ২০২৩ সালে দেশের প্রক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘প্রিয়তমা’ ছবি।
এবার ‘বরবাদ’ নামে আরও নতুন এক ছবিতে জুটিবদ্ধ হলে শাকিব-ইধিকা।  ছোট পর্দার পরিচালক মেহেদী হাসান ‘বরবাদ’ ছবিটির পরিচালক। পরিচালকের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিচালকের ঘনিষ্ঠ সূত্র বলছে, অনেক আগেই শাকিব খান ও ইধিকা পাল ছবিটিতে জুটি চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ভারতের মুম্বাইতে ছবিটির শুটিং শুরুর কথা। নাম প্রকাশ না করার শর্তে ওই ঘনিষ্ঠ সূত্র বলেন, ‘বছরখানেক আগে পরিচালক মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে এই ছবির গল্পটি শোনান। গল্প পছন্দ হয়ে যায় শাকিবের। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে টানা ৪৫ দিনের শিডিউল দিয়েছেন শাকিব খান বলেও জানান তিনি। ‘বরবাদ’ ছবিটিতে মিশা সওদাগর একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর