বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

বন্যা দুর্গত এলাকায় কাজ করছে ১১৯৬ মেডিকেল টিম: স্বাস্থ্য মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক: / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪



টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকা। দেশের এমন আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) এই বিজ্ঞতিতে প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন

এতে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগে সাম্প্রতিক আকস্মিক বন্যায় দুই বিভাগে ৪০টি উপজেলার ২৬০টি ইউনিয়ন আক্রান্ত হয়। এসকল এলাকায় ১১৯৬টি মেডিকেল টিম সার্বক্ষনিকভাবে কাজ করছে। আক্রান্ত এলাকায় পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং হাসপাতালগুলোতে জরুরী মেডিকেল টিমসহ পর্যাপ্ত ওরস্যালাইন, কলেরা স্যালাইন এবং এ্যান্টি-ভ্যানামসহ অন্যান্য জরুরী ঔষধ মজুদ আছে। এসকল এলাকার সকল স্বাস্থ্য কর্মী ও কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাগণকে অন্যান্য বিভাগের সাথে সমন্বয় করে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন

বন্যা পরিস্থিতির উপর সার্বক্ষনিক নজরদারির মাধ্যমে পরিস্থিতি অবনতির ক্ষেত্রে অগ্রীম প্রস্তুতি গ্রহণ করারও নির্দেশনা দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে বন্যা বিষয়ক কন্ট্রোল রুম খোলা হয়েছে (মোবাইল নং ০১৭৫৯১১৪৪৮৮) যার মাধ্যমে দেশের সকল স্বাস্থ্য স্থাপনা সার্বক্ষনিক সংযুক্ত আছে।

এছাড়াও সিভিল সার্জন কার্যালয় ও বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়েও সার্বক্ষনিক কন্ট্রোল রুম চালু আছে। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর সার্বক্ষনিকভাবে বন্যা পরিস্থিতির সার্বিক কর্মকান্ড তদারকি এবং সমন্বয় করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর