সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ, ওরছ মোবারক মাহফিলে বক্তারা আল্লামা তৈয়্যব শাহ হুজুর রাঃ ও ইমাম আলা হজরত রাঃ শতাব্দীর মুজাদ্দিদ ও শ্রেষ্ট সংস্কারক ছিলেন,, এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ যুক্তরাজ্যে শিশু দর্ষণ মামলায় ছাতকের আবু সাঈদ নুনু নামের এক ব্রিটিশ বাংলাদেশীর ২৩ বছরের কারাদণ্ড। যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত এই ব্যক্তির সন্ধান চাই HELP US FIND THIS PERSON উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত প্রতিদিন ২৫ হাজার, মাসে সাড়ে ৭ লাখ টাকা চাই-ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ প্রথম বিসিএসেই স্বাস্থ্য ক্যাডার: মানুষের সেবার স্বপ্ন পূরণ করলেন ডা. তানজিয়া সাইফুল তৃপ্তি

সিরাজগঞ্জে নানা আয়োজনের জন্মাষ্টমী উৎসব পালন

নিজস্ব প্রতিবেদক / ২৬১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে সনাতন ধর্ম্বালম্বীদের মহবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।

জন্মাষ্টমী উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ভাসানী কলেজের সামনে এই জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ।

 

জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক কল্যাণ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ সাহা, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হীরক গুন, জেলা  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌরসহ নেতৃবৃন্দ।

এরপরে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাদ্য বাজনা আর বিভিন্ন সাজে সজ্জিত হয়ে সনাতন ধর্মালম্বীরা শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি গোবিন্দবাড়ি মন্দিরে এসে শেষ হয়। আয়োজকরা জানিয়েছেন বন্যার কারণে জন্মাষ্টমী অনুষ্ঠান সংক্ষিপ্ত করে অর্থ বন্যার্তদের সহযোগিতায় পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর