বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

কৃত্রিম বুদ্ধিমত্তায় ভুয়া ভিডিও শনাক্তের সক্ষমতা: ম্যাকাফির ডিপফেক ডিটেক্টর

অনলাইন ডেস্ক: / ২৫৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) ব্যবহারের মাধ্যমে তৈরি হওয়া ভুয়া ভিডিও বা ডিপফেক ভিডিও এখন বিশ্বব্যাপী একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব ভিডিওতে নির্দিষ্ট ব্যক্তির চেহারা ও কণ্ঠস্বর এমনভাবে ব্যবহার করা হয় যে, সাধারণ মানুষ সহজে বুঝতে পারেন না এটি নকল। এতে করে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি প্রতারণাও বৃদ্ধি পাচ্ছে।

এ সমস্যার সমাধান হিসেবে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি নতুন একটি এআই টুল নিয়ে এসেছে, যার নাম ‘ডিপফেক ডিটেক্টর’।
এই ডিপফেক ডিটেক্টর টুলটি প্রাথমিকভাবে লেনোভোর তৈরি কিছু নির্দিষ্ট মডেলের এআই ল্যাপটপে ব্যবহার করা যাবে। ম্যাকাফির তথ্য অনুযায়ী, টুলটি তৈরি করতে প্রায় দুই লাখ ছবি ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার ফলে এটি ভুয়া ভিডিওর ত্রুটিগুলো সহজেই শনাক্ত করতে সক্ষম।

ডিপফেক ভিডিও শনাক্ত করতে টুলটি লেনোভোর এআই কম্পিউটারের নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) ব্যবহার করে, ফলে ক্লাউডের ওপর নির্ভরশীলতা কম থাকে এবং ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা সুরক্ষিত থাকে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায় বসবাসকারীরা এই টুলটি ব্যবহার করতে পারবেন। লেনোভো ল্যাপটপে এটি বিল্ট-ইনভাবে যুক্ত থাকবে এবং ল্যাপটপ কেনার পর প্রথম ৩০ দিন বিনামূল্যে ব্যবহার করা যাবে। এরপর প্রতি মাসে ১০ মার্কিন ডলার খরচ করে এটি চালিয়ে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর