রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

বীরগঞ্জে শিক্ষক কতৃক ছাত্রী ধর্ষণ, ধর্ষক শিক্ষক আটক

দিনাজপুর প্রতিনিধি: / ১৮৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শিক্ষক মাদ্রাসার ছাত্রী ভাতিজীকে কোচিং সেন্টারে ডেকে নিয়ে ধর্ষণ করে। পুলিশ ধর্ষক শিক্ষককে আটক করে, শিক্ষা প্রতিষ্ঠান ঐ শিক্ষককে বিদ্যালয় হতে দ্রুত বহিস্কার করে।

ধর্ষক শিক্ষক জেলার খানসামা উপজেলার পাকেরহাট ফকিরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র ও ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের প্রাথমিক বিদ্যালয় শাখার ধর্ম শিক্ষক এবং ধর্ষিতার ফুপা আব্দুল ওয়াজেদ আলী (৩৫)।

২৬ আগষ্ট সকাল ৯ টায় পৌর শহরের থানা সংলগ্ন সাহেবপাড়া এলাকার প্রগ্রেস টিউটোরিয়াল হোম সেন্টার নামক কোচিং-এ ঘটনাটি ঘটেছে।

ঐ দিন রাত ৯ টায় এলাকাবাসী মেয়েটির রক্তাক্ত কাপড় সহ ১৬ মাইল আখিরা ডাঙ্গা গ্রামের রিস্কা চালক রবিউল ইসলামের কন্যা, বীরগঞ্জ দাখিল মাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্রী বীরগঞ্জ প্রেসক্লাবে উপস্থিত হয়ে ঘটনার বিবরনে জানায়, কোচিং বিকেল ২ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত পড়ানোর নিয়ম থাকলেও ওই দিন সকল সাড়ে ৯ টার দিকে শিক্ষক ফুপা ওয়াজেদ আলী কোচিং এ আসতে বলে। সে সরল বিস্বাশে কোচিং এ গেলে তাকে জোর পূবক ধর্ষণ করে। সে দুপুরে বাড়ীতে গিয়ে ঘটনাটি জানালে। বাবা মা ঢাকায় থাকার কারনে প্রতিবেশীরা সিদ্ধান্ত নিতে পারছিলো না।

এলাকাবাসীরা রাতে বীরগঞ্জ থানায় সংবাদ দিলে পুলিশের এসআই মমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্ষক শিক্ষক ফুপা ওয়াজেদ আলীকে আটক করে থানায় নিয়ে আসে।

২৭ আগষ্ট সকালে বীরগঞ্জ থানার অফিসার ইনচাজ মজিবুর রহমান জানায়, ঘটনাটি গতকাল রাতে জানার পরেই আইনী পক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে ভিকটিকে সেফ রেখে ডাক্তারী পরিক্ষার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। শিক্ষক ফুপা ওয়াজেদ আলীর বিরুদ্ধে ধর্ষনের মামলা রুজু করা হয়েছে। যার নং- ১৭, তারিখ- ২৬/০৮/২০২৪।

ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের ৪ শিক্ষক কোচিং সেন্টারটি পরিচালনা করে। শিক্ষক কতৃক ছাত্রী ধর্ষণের ঘটনায় শিক্ষক ওয়াজেদ আটক হলেও বাকি ৩ পরিচালক শিক্ষক আত্মগোপনে রয়েছেন। শিক্ষকের এহেন কর্মকান্ডে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর