মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মুখ খুললেন কারিনা

বিনোদন ডেস্ক: / ৩২৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের বিরুদ্ধে। সমস্যার সূত্রপাত অভিনেত্রীর লেখা বই ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’ থেকে। আইনজীবী ক্রিস্টোফার অ্যান্টনি কারিনার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

গত মে মাসে মধ্যপ্রদেশ হাইকোর্টে ক্রিস্টোফার অ্যান্টনি কারিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন অভিনেত্রী। কারিনার লেখা বই ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’-এর উপরেও নিষেধাজ্ঞা দাবি করেন তিনি। এই বইয়ের নাম খ্রিস্ট ধর্মের ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগ।
কারিনা তার আইনজীবী দিব্যা কৃষ্ণা বিল্লাইয়া ও নিখিল ভাটের মাধ্যমে জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না তার। মধ্যপ্রদেশ হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’ প্রকাশের পরে কারিনা জানিয়েছিলেন- এই বই তার কাছে তৃতীয় সন্তানের মতো।

উল্লেখ্য, আইনজীবী তথা সমাজকর্মী ক্রিস্টোফার অ্যান্টনি দাবি করেছিলেন- কারিনার বইয়ে ‘বাইবেল’ শব্দটির ব্যবহার খ্রিস্ট ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছে। তিনি অভিযোগ করেন, “খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য বাইবেল সবচেয়ে পবিত্র বই। কারিনার অন্তঃসত্ত্বা অবস্থার সঙ্গে এর তুলনা টানা মোটেই ঠিক হয়নি।”

কারিনা নিজের বই সম্পর্কে জানিয়েছিলেন, সন্তানধারণের অভিজ্ঞতা এবং তা নিয়ে এই বই লেখার সফর তার কাছে এক বিশেষ সফর হয়ে থাকবে। তার কথায়, “এই সময়টা ভাল-খারাপ মিলিয়ে কাটে। কোনও দিন আমি কাজে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠতাম। কোনও দিন আবার বিছানা থেকে উঠতেও আমার কষ্ট হত। এই সময়ে শারীরিক ও মানসিকভাবে যে অভিজ্ঞতা হয়েছে, তা নিয়েই লেখা এই বই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর