বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাটোরে পৌর বিএনপির কার্যালয়ে ভাংচুর, মোটরসাইকেলে অগ্নি সংযোগ

নাটোর প্রতিনিধি: / ১৯৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪


নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপির অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে দুর্বত্তরা। এসময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার(২৯ আগস্ট) সকালে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মৌখাড়া বাজারে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার জানান, বুধবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত মৌখাড়া বাজারে অবস্থিত পৌর বিএনপির কার্যালয়ের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ব্যাপক ভাংচুর চালায়।

এ সময় তারা কার্যালয়ের ভেতরে থাকা একটি
মোটরসাইকেল বাইরে বের করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। স্থানীয় মুদি দোকানদার বিষয়টি বিএনপির নেতাকর্মীদের জানালে তারা অফিসে পৌঁছাতেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপির এই নেতা।

এবিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীব বলেন, বিষয়টি শুনেছি, তবে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর