শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

সিরাজগঞ্জে স্বল্প পরিসরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪


জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে দিনব্যাপী স্বল্প পরিসরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) সকালে ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এরপর দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ ও বিকেলে বন্যা, বৈষম্য বিরোধী আন্দোলন ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমলে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান ও যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহেদ আলম, লিয়াকত আলী খান, সাব্বির হোসেন ভূইয়া সাফী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. এস এম নাজমুল ইসলাম, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, কৃষক দলের আহবায়ক মতিয়ার রহমান, সদস্য সচিব টি এম শাহাদত হোসেন ঠান্ডু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর