মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

ওটিটিতে আসছে মেহজাবীনের ‘ফরগেট মি নট’

অনলাইন ডেস্ক: / ২০৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

দেশে ছাত্র আন্দোলন, সরকার পতন ‌এবং বন্যা পরিস্থিতি-পরপর তিন ধাক্কার এই অস্থির সময়ে দীর্ঘদিন ধরে ওটিটি প্ল্যাটফর্মে নতুন কোনো কনটেন্ট মুক্তি পায়নি। সেই স্থবিরতা কাটছে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘ফরগেট মি নট’ ওয়েব ফিল্মটি দিয়ে।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এই সিনেমাটি। সর্বশেষ গত ১৬ জুন চরকিতে মুক্তি পেয়েছিল তাহসান খান অভিনীত সিরিজ বাজি। এক বিজ্ঞপ্তিতে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানিয়েছেন, বিষণ্ণ ও স্থবির জন-জীবনে চঞ্চলতা ফেরানোর লক্ষ্যে নতুন কনটেন্ট নিয়ে ফিরছে চরকি। মেহজাবীন চৌধুরী অভিনীত ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’ শিগগিরই দেখতে পাবে দর্শক।
‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের চতুর্থ ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’। এটি নির্মাণ করেছেন রবিউল আলম রবি। এর আগে চরকিতে তার নির্মিত ‘ঊনলৌকিক’ ও ‘ক্যাফে ডিজায়ার’ কনটেন্ট দুটি দর্শক পছন্দ করেছে। এই সিনেমাটি নিয়েও আশাবাদী এই পরিচালক।

পরিচালক রবি বলেন,” সম্পর্কের নানা ঘটনা ছড়িয়ে ছিটিয়ে থাকবে ওয়েব ফিল্মটিতে। আমার অন্য কনটেন্টগুলোর মত এটিও দর্শক জনপ্রিয়তা পাবে বলে আশা করছি। এর বেশি কিছু বলার নেই এখন। এই ফিল্মটি দিয়ে দর্শক মনে স্বস্তি ফিরুক এটাই চাওয়া।” মেহজাবীন চৌধুরী ছাড়াও এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে।

চরকির ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রেজেক্টর তিনটি ওয়েব ফিল্ম প্রচার হয়েছে। সেগুলো হলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর