বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
দিনাজপুর-৪ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়া ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

চারঘাটে সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির আহ্বায়কের মতবিনিময় সভা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির আহ্বায়কের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে চারঘাট প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারন সম্পাদক যুগান্তরের চারঘাট প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, সাবেক উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন,সাবেক সাধারন সম্পাদক রাজন আলী, সাবেক ছাত্রদলের যুগ্ম সম্পাদক শান্ত আলী , প্রেসক্লাবের সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু,যুগ্ম সম্পাদক মাইনুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশা, কোষাদক্ষ মিঠু রানা,সিনিয়র সদস্য শফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক জুবায়ের ইসলাম প্রমুখ।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ বলেন, গত ১৫ বছর দেশের মানুষ এক বন্দী দশার মধ্যে দিন পার করেছে। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাষক খুনি শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে। এই স্বাধিনতাকে নষ্ট করতে এক শ্রেণীর সুযোগ সন্ধানীরা বিভিন্ন ধরণের অপকর্মে লিপ্ত হয়েছে। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিএনপি কখনও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত নয় দাবি করে তিনি আরও বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকবে তাদের কঠোর হাতে দমন করতে হবে।
তিনি বলেন, সাংবাদিকরা গত ১৫ বছরে স্বাধীন ভাবে তাদের লেখনী লিখতে পারেনি। আজ সাংবাদিকরা স্বাধীন। তাই সত্য লিখতে কারো কোন রক্তচক্ষুকে ভয় নেই। আমি সব সময় সাংবাদিকদের পাশে থেকেছি। ভবিষ্যসতেও সাংবাদিকদের পাশে থাকার প্রত্যায় ব্যাক্ত করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর