রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

তাড়াশে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা 

শরীফ আহমেদ স্টাফ রিপোর্টারঃ  / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

শরীফ আহমেদ স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জের তাড়াশে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারী কর্মকর্তাদের সাথে নব-যোগদানকৃত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তাড়াশ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের সূধীজন উপস্থিত ছিলেন। 

সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলমের সঞ্চালনায় বিশিষ্ট জনেরা উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন মূলক কর্মকান্ডের দাবী তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সমাগত। এ নির্বাচন অবাদ ও সুষ্ঠ ভাবে বাস্তবায়নে সকলের সহযোগীতা প্রয়োজন। তাড়াশ উপজেলায় তিন ফসলী জমেিত পুকুর খনন একতটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে প্রশাসন জিরো-ট্রলারেন্স নীতি গ্রহন করেছেন। পুকুর খননকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

সুফলভোগীদের পুকুর নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে প্রশাসন সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উপজেলা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজসহ সকলকে এগিয়ে আসতে হবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর ভূমিকা রাখবে। প্রত্যেকেই স্ব-স্ব অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে তাড়াশ উপজেলা তথা দেশকে এগিয়ে নেয়া সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর